1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে বিএনপির সংঘর্ষে নিরীহ রিকশাচালকের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির সংঘর্ষে নিরীহ রিকশাচালকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
রিকশাচালকের মৃত্যু

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

আ.লীগ নেতার ফ্ল্যাটে অভিযানের জেরে বিএনপির গ্রুপ সংঘর্ষ—রিকশাচালকের রক্ত ঝরলো রাজশাহীতে

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গোলাম হোসেনের বুকে গভীর ছুরিকাঘাতের পাশাপাশি মাথায়ও আঘাত ছিল। ঘটনার পর থেকেই তিনি অচেতন ছিলেন, শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান বলেন, “আমরা শুনেছি, আহত রিকশাচালক মারা গেছেন। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ হয়। আগের দিন স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে পুলিশের অভিযান ও তার ভাইকে আটকের ঘটনায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রায় চার ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরীহ রিকশাচালক গোলাম হোসেন সেদিন কাজ শেষ করে হেঁটে বাসায় ফিরছিলেন। কিন্তু প্রতিপক্ষ ভেবে এক পক্ষের হামলার শিকার হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামের সাহেবপাড়ায়। রাজশাহীর দড়িখড়বোনা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু রাজনীতির সংঘর্ষ কেড়ে নিল তার জীবন!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..