শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
টাঙ্গাইলে চাঞ্চল্যকর বাবুল হত্যা: তিন আসামির রিমান্ড মঞ্জুর!
বিশেষ প্রতিনিধি: গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের আলোচিত মাটি ব্যবসায়ী বাবুল হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন— এসএম হারুন (৪০), জহিরুল ইসলাম গোলাপ (৫০) ও আসাদুজ্জামান (৩৮)।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে কালিহাতী থানা পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে, তারা সবাই সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের বাসিন্দা।
পরদিন সোমবার, পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে প্রতিজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তে হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে।