শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা, পেলেন নগদ চেক!
জেলা প্রতিনিধি: সানাউল্লাহ( সুমন)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজমসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
জানা গেছে, উপজেলার পাঁকা, শ্যামপুর, শাহাবাজপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের ছয়টি পরিবার এই দুর্যোগে চরম ক্ষতির মুখে পড়েছে। তাদের মধ্যে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোকে ১৫ হাজার টাকা এবং পানিতে ডুবে কিংবা সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।
এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কিছুটা স্বস্তি দিলেও, তারা আরও টেকসই পুনর্বাসনের দাবি জানিয়েছেন।