রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শাওন সরদার, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে।

উপজেলার আরিফুজ্জান সরকারি (মডেল) পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে আজ ২ মার্চ, রবিবার, ১ম রমজানেই আনুষ্ঠানিকভাবে এই ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ বাজার পরিচালিত হয়। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও মনোরম পরিবেশে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাজার পরিচালনা করা হয়েছে। শত শত নিম্নআয়ের মানুষ এখানে ন্যায্যমূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসব্যাপী সপ্তাহে দুই দিন এই ন্যায্যমূল্যের বাজার চালু থাকবে, যাতে নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।