রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তজুমদ্দিনের বালিয়াকান্দি এলাকার কুখ্যাত অপরাধী নয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার হাসান নগরের আমির হোসেন।
স্থানীয়রা জানান, নয়ন দীর্ঘদিন ধরে নদীতে ডাকাতি ও স্থলে চুরির নেতৃত্ব দিতেন। তার নেতৃত্বে সক্রিয় ছিল একটি ভয়ংকর গ্যাং, যেখানে তার মা ও বোনসহ নারীদেরও সম্পৃক্ততা ছিল। লঞ্চঘাট এলাকায় তার আস্তানা থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ভাগবাটোয়ারা করা হতো। এলাকাবাসী গরু চুরির সময় তাদের ধরে ফেলে এবং উত্তেজিত জনতা গণপিটুনি দেয়।
তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।