1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যশস্বী-কোহলির ঝলক, অস্ট্রেলিয়ার সামনে লড়াইয়ে ভারতের এলোমেলো ইনিংস! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

যশস্বী-কোহলির ঝলক, অস্ট্রেলিয়ার সামনে লড়াইয়ে ভারতের এলোমেলো ইনিংস!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত
যশস্বী-কোহলির ঝলক
this is a collected or created picture for Janatar Jagoron news.

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হলো, ভারতের প্রথম ইনিংসে ধাক্কা খেয়ে যেন এলোমেলো হয়ে গেল। শুক্রবার (২৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৬৪ রান তুলতে সক্ষম হয় ভারত। যশস্বী জয়সোয়াল এবং বিরাট কোহলির শতরানের জুটি ভেঙে যাওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় দলটি। ফলে তারা এখনও পিছিয়ে রয়েছে ৩১০ রানে।

প্রথম ইনিংসে যশস্বী এবং রোহিত শর্মা ওপেন করতে নামলেও রোহিত মাত্র ৩ রান করে প্যাট কামিন্সের শিকার হন। এটি ছিল কামিন্সের টেস্ট ক্যারিয়ারের আরেকটি রেকর্ডময় আউট। ভারত অধিনায়ককে তিনি এ নিয়ে পাঁচবার ফিরিয়েছেন, যা কোনো অধিনায়কের বিপক্ষে আরেক অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। তিনে নামা কেএল রাহুলও বেশি সময় টিকতে পারেননি। কামিন্স তাঁকেও আউট করেন, ফলে দলীয় স্কোর দাঁড়ায় ৫১ রানে ২ উইকেটে।

এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন জয়সোয়াল। স্কট বোল্যান্ডের করা ৪১তম ওভারের পঞ্চম বলে চার মেরে দেড়শ রানে পৌঁছে দেন দলকে। এর মধ্যেই কোহলির সঙ্গে তাঁর জুটি এক শ পেরিয়ে যায়। তবে অফ স্টাম্পের বল অনসাইডে ঠেলে এক রান নিতে গিয়ে রান আউট হয়ে যান জয়সোয়াল। প্যাট কামিন্সের সরাসরি থ্রোতে অ্যালেক্স ক্যারির কাছে বল পৌঁছালে জয়সোয়ালকে থামতে হয় ১১৮ বলে ৮২ রান করে।

জয়সোয়ালের বিদায়ের পর পরের ওভারে কোহলিও আউট হয়ে যান। বোল্যান্ডের করা ওভারের প্রথম বলটি ষষ্ঠ স্টাম্পের বাইরে ছিল, যা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। তাঁর সংগ্রহ ছিল ৮৬ বলে ৩৬ রান।

ভারত নাইটওয়াচম্যান হিসেবে পাঠায় আকাশ দীপকে। তবে কোহলির বিদায়ের পর তিনিও টিকতে পারেননি। বোল্যান্ডের আরেকটি বলে ক্যাচ তুলে দেন আকাশ। দিনের শেষে রিশভ পান্ত ৬ রান এবং রবীন্দ্র জাদেজা ৪ রানে অপরাজিত থাকেন। ভারত শেষ ৩১ বলে ১১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে।

অস্ট্রেলিয়া সকালে তাদের প্রথম ইনিংস পুনরায় শুরু করে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে। স্মিথ যোগ করেন আরও ৭২ রান, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি। মেলবোর্নে এটি ছিল স্মিথের পঞ্চম সেঞ্চুরি, ভারতের বিপক্ষে ১১তম এবং অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম। তিনি এই সেঞ্চুরির মাধ্যমে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে যান। এত দিন এই রেকর্ড ছিল জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ মাত্র ৪৩ ইনিংসে তাঁকে ছাড়িয়ে যান।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)।
ভারত প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৬৪/৫ (জয়সোয়াল ৮২, কোহলি ৩৬, রাহুল ২৪; বোল্যান্ড ২/২৪, কামিন্স ২/৫৭)।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..