1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কালুখালী প্রেসক্লাবে অতিরিক্ত আইজির মতবিনিময় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কালুখালী প্রেসক্লাবে অতিরিক্ত আইজির মতবিনিময়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত
কালুখালী প্রেসক্লাবে অতিরিক্ত আইজির মতবিনিময়

শহীদুল ইসলাম, কালুখালী উপজেলা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও কালুখালীর কৃতি সন্তান খোন্দকার রফিকুল ইসলাম। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম মণ্ডল। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক কায়সার আলী।

প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাসির উদ্দিন মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো.জাহেদুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল ও প্রেসক্লাবের সদস্য সচিব আবু সাঈদ মোল্লা নিলু প্রমুখ।

অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি কালুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় উপস্থিত হলে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত আইজিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..