1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় বোয়ালমারী প্রেসক্লাবের আয়োজনে চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা শুধু একজন ব্যক্তির প্রাণহানি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা উল্লেখ করেন, দিনের আলোয় এমন নির্মম হত্যাকাণ্ড দেশের ইতিহাসে কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক এডভোকেট কুরবান আলী, প্রেসক্লাবের সহসভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক চন্দণা সম্পাদক ও প্রকাশক কাজী হাসান ফিরোজ, দৈনিক বাংলাদেশ প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণও এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..