1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থী পেল সনদ ও সম্মাননা ক্রেস্ট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থী পেল সনদ ও সম্মাননা ক্রেস্ট

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থী পেল সনদ ও সম্মাননা ক্রেস্ট

মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপিটার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম তরু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান।

এর মধ্যে এসএসসি পর্যায়ে ৮ জন, এইচএসসি পর্যায়ে ১২ জন, কারিগরি ৪, মাদ্রাসার আলিম পর্যায়ে ৪ ও দাখিলের ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। পরে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে বহুবর্ষজীবি ফুল গাছের চারা প্রদান করে উপজেলা প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..