1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত
মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী

মনপুরায় রাতের অভিযান, চেয়ারম্যানসহ চারজন ধরা পড়লো!
অনলাইন ডেস্ক

ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ দলীয় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটক করে পুলিশ।পরে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আমানত উল্লা আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।

পুলিশ জানায়, গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..