বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শাকিল , জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকা থেকে পুশইন সন্দেহে চার নারীসহ ৭ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের ধানুয়া এলাকার ১০৮৩ পিলারে কাছ থেকে তাদের আটক করা হয়।
সীমান্তবর্তী ধানুয়া-কামালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব বলেন, অজ্ঞাত ৪ জন নারী এবং ৩ জন পুরুষকে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন রাতে তাদেরকে বিএসএফ ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছেন। আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ বলেন, তাদেরকে পুশইন করা হয়েছে কি না তা বলা যাচ্ছে না। তরা সাবাই বাংলাদেশী বলে আমরা নিশ্চিত হয়েছি। আটকৃতদের জিজ্ঞেসাবাদের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে জামালপুর বিজিবির পক্ষ থেকে পুশইন বিষয়ে কোনো কথা বলেনি।