1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তামিম-মুশফিকের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

তামিম-মুশফিকের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
যা বললেন সাকিব

বন্ধুত্ব নয়, বিশ্বাসই বড়—তামিম-মুশফিক প্রসঙ্গে সাকিবের বিস্ফোরণ!
অনলাইন ডেস্ক

দেশের ক্রিকেটে একসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান ছিলেন অদ্বিতীয় এক ত্রিমূর্তি। মাঠে বাজিমাত হোক বা মাঠের বাইরের গল্প—তাদের বন্ধুত্বের গল্প ছিল ভক্তদের হৃদয়ের রসদ। তবে সময়ের তালে সেই দৃশ্যপট এখন অনেকটাই বদলে গেছে। তামিম ও সাকিবের ‘বন্ধুত্ব’ আজ পুরনো দিনের গল্প, যেখানে ফাটল অনেক আগেই ধরা পড়ে।

বর্তমানে জাতীয় দলের বাইরে বেশ খানিকটা সময় কাটছে সাকিবের। তিনি কখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, আবার কখনো দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিলাসবহুল আয়োজনে। ঠিক এমন এক আসরে গেল রাতে তিনি মুখ খুললেন তামিম-মুশফিকদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকেই তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে একত্রে খেলেছি। প্রায় দুই যুগ ধরে একসঙ্গে ক্রিকেট খেলেছি, অসংখ্য স্মৃতি ভাগাভাগি করেছি। তারা প্রত্যেকেই আমার বন্ধু।’

তবে সাকিবের কথায় এবার নতুন মোড়—বন্ধুত্বের সংজ্ঞা যেন পাল্টে দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘এই বয়সে এসে আমি বুঝে গেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। আপনার বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক থাকা ভালো, কিন্তু সেই বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করতে পারাটা আসল বিষয়। আমার মতে, ক্রিকেটের বাইরের জগতে বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত। কারণ, খেলার ভেতরের বন্ধুত্বে সেই আস্থা সবসময় আসে না।’

তামিম-মুশফিক ছাড়াও জাতীয় দলের আরও কয়েকজন সতীর্থের প্রসঙ্গ টেনে সাকিব তুলে ধরেন নিজের আবেগ। রুবেল হোসেনকে আলাদাভাবে স্মরণ করে তিনি বলেন, ‘রুবেলের সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই চমৎকার ছিল। আমরা একসঙ্গে অনেক সময় দারুণভাবে উপভোগ করেছি। তাসকিনের সঙ্গেও আমার দারুণ বোঝাপড়া। ক্রিকেটের বাইরের মুহূর্তগুলো আজও আমাকে আনন্দ দেয়।’

গণমাধ্যমকে দেওয়া এই খোলামেলা বক্তব্যে সাকিব বুঝিয়ে দিলেন—বন্ধুত্ব যেমন বদলায়, তেমনি স্মৃতিও রয়ে যায় চিরকাল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..