1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
তাসকিনের তাণ্ডবের পরেও

তাসকিন-তানজিমের আগুনে লঙ্কান শিবির ছারখার!
অনলাইন ডেস্ক

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে শ্রীলঙ্কা ভেবেছিল উইকেট হবে ব্যাটসম্যানদের স্বর্গ। কিন্তু শুরুর ঝড়েই সেই ভুল ভাঙিয়ে দেয় বাংলাদেশের পেসাররা। নতুন বলে বাউন্স, সুইং ও নিখুঁত লাইন-লেন্থে অসাধারণ বোলিংয়ে নাকানি-চুবানি খায় লঙ্কান ব্যাটিং লাইনআপ।

তবুও চারিথ আসালাঙ্কার অনবদ্য সেঞ্চুরি (১০৬ রান) দলকে এনে দেয় লড়াইয়ের মতো স্কোর। তাকে সঙ্গ দিয়ে কুসাল মেন্ডিস (৪৫), লিয়ানাগে (২৯), মিলান রাথনায়েক (২২) ও হাসারাঙ্গা (২২) কিছুটা স্থিতি ফেরান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে অলআউট হয়ে সংগ্রহ করে ২৪৪ রান।

বাংলাদেশের হয়ে বাজিমাত করেন তানজিম হাসান সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে নিসাঙ্কাকে (০) বিদায় দিয়ে শুরু, এরপর মিলানকে বোল্ড এবং শেষ ওভারে আসালাঙ্কাকে ফেরান—শেষমেশ ৩ উইকেট তার ঝুলিতে।

অভিজ্ঞ তাসকিন আহমেদ করেন আরও বিধ্বংসী আঘাত। শুরুতেই মাদুশকা (৬) ও কামিন্দু মেন্ডিস (০)-কে ফিরিয়ে দেন। পরে হাসারাঙ্গা ও থিকশানাকেও আউট করে পূর্ণ করেন ৪ উইকেট।

অভিষেকেই চমক দেখান বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। চোট সমস্যা নিয়েও আসালাঙ্কা-মেন্ডিসের বিপজ্জনক জুটি ভাঙেন নিখুঁত লাইন-লেন্থে।

ম্যাচের শুরুতে পাওয়ার প্লেতে মাত্র ৫০ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। ১০ ওভারের মধ্যেই নিসাঙ্কা, মাদুশকা ও কামিন্দু ফিরে যাওয়ায় তীব্র চাপে পড়ে স্বাগতিকরা। তখন আসালাঙ্কা ও মেন্ডিসের ৫০ রানের পার্টনারশিপ খানিকটা সামলে নেয়। পরে লিয়ানাগের সঙ্গে আরেকটি জুটিতে সেঞ্চুরি পূর্ণ করেন আসালাঙ্কা।

শেষদিকে রানের গতি তোলার চেষ্টায় দ্রুত উইকেট হারায় লঙ্কানরা। ৪৫তম ওভারের পর হাসারাঙ্গা-থিকশানা ফিরে গেলে স্কোর দাঁড়ায় ২৪৪-তেই।

বাংলাদেশের হয়ে তাসকিন ১০ ওভারে ৪৭ রানে ৪টি, তানজিম ৯.২ ওভারে ৪৬ রানে ৩টি, তানভীর ১টি ও শান্ত ১টি উইকেট শিকার করেন।

এই ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটারদের জন্য, এখন দেখার পালা। মেহেদী মিরাজের অধীনে দল মাঠে নামবে ২৪৫ রানের লক্ষ্যে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..