1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্লাচ ছাড়াই পরিবর্তন হবে মোটরসাইকেলের গিয়ার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ক্লাচ ছাড়াই পরিবর্তন হবে মোটরসাইকেলের গিয়ার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
ক্লাচ ছাড়াই পরিবর্তন

এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে মোটরসাইকেলে সংযুক্ত হচ্ছে গাড়ির গিয়ার। অস্ট্রিয়ার কেটিএম কোম্পানি এই নতুন প্রযুক্তির একটি বাইক তৈরি করছে, যাতে রয়েছে অটোমেটেড ম্যানুয়াল গিয়ারবক্স (এএমটি)।

সম্প্রতি কেটিএম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, খুব শীঘ্রই ইতালির মিলানে অনুষ্ঠিত হতে চলেছে ইআইসিএমএ বাইক প্রদর্শনী। এই প্রদর্শনীতে কেটিএম পাঁচটি বাইক প্রদর্শন করতে যাচ্ছে। কোম্পানিটি বর্তমানে বেশ কিছু বাইকের পরীক্ষা চালাচ্ছে। এসবের মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভার নেই। এই কারণে গুজব সৃষ্টি হয়েছে। অন্যদিকে, কেটিএম-এর টিজারেও তাদের ফ্ল্যাগশিপ মডেলে ক্লাচ লিভার অন্তর্ভুক্ত করা হয়নি, যা এএমটি গিয়ারবক্সের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে।

কিছুদিন ধরে হোন্ডা বাইকে ডিসিটি গিয়ারবক্স ব্যবহার করে আসছে। পাশাপাশি, ইয়ামাহা অটো গিয়ারবক্সসহ এমটি ০৯ মডেল বাজারে এনেছে।

এছাড়া, বিএমডব্লিউও তাদের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আর ১৩০০ জিএস অ্যাডভেঞ্চার মডেলে এমটি প্রযুক্তি ব্যবহার করে আসছে। তাই কেটিএমের নতুন প্রযুক্তি বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..