1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বানেশ্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বানেশ্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত
বানেশ্বরে বৃক্ষ রোপন কর্মসূচি

“সবুজ বানেশ্বর, সুন্দর ভবিষ্যৎ — বৃক্ষ রোপণে অঙ্গীকার!”
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বানেশ্বর কলেজ মাঠে বৃক্ষ রোপন করা হয় ।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গঠনের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় নারীসহ শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার প্রদান ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ ।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় কলেজ মাঠ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছ হিসেবে মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, জলপাই, তেঁতুল, খেজুর, আমলকি, কৃষ্ণচূড়াসহ
বিভিন্ন প্রজাতির ২০০টি গাছ রোপণ এবং স্থানীয়দের মাঝে উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর ফলজ গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বানেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। বানেশ্বর এলাকায় ব্যপক বৃক্ষ রোপন করা হবে ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..