বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নারী কৃষক মানেই সুস্থ পরিবার ও পুষ্টি নিরাপত্তার নিশ্চয়তা!
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি
পারিবারিক পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে কৃষিকাজে নারীদের অংশ গ্রহণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিবিদ বাছিরুল আলম। বৃহস্পতিবার (২৬ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাটিরাঙ্গা উপজেলা কার্যালয় আয়োজিত দিনব্যাপী এক কর্মসূচির আলোচনায় এ কথা বলেন তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় দিনব্যাপি “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ বাছিরুল আলম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল হোসেন কাজল, উপজেলা সমবায় কর্মকর্তা আমানুল্লাহ খান, বি আর ডি বি কর্মকর্তা এম হুমায়ুন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম মনজুর আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথি কৃষিবিদ বাছিরুল আলম বলেন, নতুন বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে এবং আমাদের কৃষকদের অধিক উৎপাদন করতে হলে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সুস্থ ও সমৃদ্ধ জাতি গড়তে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। পুষ্টিগুণসমৃদ্ধ ফলজ ও সবজির খামার গড়ে তুলতে হবে। এ সময়, পারিবারিক পুষ্টির উন্নয়নের কথা মাথায় রেখে কৃষিকাজে নারীদের অংশগ্রহণ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠ পর্যায়ের ২৬ টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রায় শতাধিক নেতৃস্থানীয় কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর মোহাম্মদ ‘ র সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভাগের কর্মকর্তা আব্দুর রহিম, আমজাদ হোসেন, দেবাশীষ চাকমাও ইমন ত্রিপুরা প্রমুখ। এ সময় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।