1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাহেরপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

তাহেরপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
তাহেরপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

তাহেরপুর প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার এক বাক প্রতিবন্ধী শিশু গণধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
গতকাল রাত আনুমানিক ১১টার দিকে তাহেরপুর ডিগ্রী কলেজের পাশ থেকে এই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। গুরুতর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।

এলাকাবাসীরা বলেন, রাতের অন্ধকারে একটি শিশুর কান্নার শব্দ শুনে বাইরে বের হয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাটি এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এই সমাজে শিশুদের যদি নিরাপত্তা না থাকে, তবে আমরা কোথায় নিরাপদ?” স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া প্রয়োজন । ধর্ষণকারীদের কোনো রকম ছাড় দেওয়া হলে, এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে। আমরা ধর্ষণের বিচার চাই — ধর্ষকের ফাঁসি চাই।

বাগমারা থানার অফিসার ইনচার্জ তোহিদুল ইসলাম বলেন,মেয়েটি পথ শিশুর মতো চলাচল করতো বর্তমানে মেয়েটির অবস্থা অনেকটা ভালো। আমরা সব সময় খোঁজ খবর নিচ্ছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..