1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত
গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড

ইপিজেড বাস্তবায়ন না হলে গোবিন্দগঞ্জে আন্দোলন আরও জোরদার!
আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বাদ আসর গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর ডা: আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে এ বিশাল মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম চার মাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডা: আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ডা: আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজো ইপিজেডের নির্মাণ কাজ আজো শুরু করা সম্ভব হয়নি। এ স্বার্থান্বেষী মহল হাতে গোণা কয়েকজন ভূমিদস্যুর সমন্বয়ে গঠিত। তাদের কারণে ইপিজেড নির্মাণ দেরি হবে, এটি গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না। তিনি বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বাণিজ্যের নুতন দিগন্ত প্রসারিত হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে গোবিন্দগঞ্জবাসীকে বঞ্চিত করার কারো সুযোগ নেই। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ শুরু করতে হবে। যারা অবৈধ ভাবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন,রংপুর ইপিজেডের সাথে অন্যান্য ইপিজেড অনুমোদন পাওয়ার পর সেখানে কাজ শুরু হয়েছে।
অথচ গোবিন্দগঞ্জে ইপিজেডের কাজ এখনো শুরু হয়নি। তাই অনতি বিলম্বে রংপুর ইপিজেডের কাজ শুরু করে, গোবিন্দগঞ্জবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটাতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..