1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে আলহেরা মাদরাসায় হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিবগঞ্জে আলহেরা মাদরাসায় হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত
শিবগঞ্জে আলহেরা মাদরাসা

আলোকিত হৃদয়ে কুরআনের আলো, শিবগঞ্জে হাফিজা সংবর্ধনা!
বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ স্টাপ রিপোটার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে হাফিজা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ২১ জুন সকালে মাদরাসা প্রাঙ্গনে পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালামের সার্বিক ব্যবস্থাপনা, সহকারি পরিচালক মো: দেলোয়ার হোসেন ডলার এর পরিচালনা ও মাদরাসা সভাপতি মাওলানা মো: আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মো: আবু বকর, শিবগঞ্জ ইউআরসির ইন্সট্রাকটর মো: কামরুজ্জামান সরকার, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার পরিচালক হাফেজ ক্বরী মাওলানা গোলাম রাব্বানী, নববী হজ্ব ও ওমরা সার্ভিসের পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ, মাদরাসার স্থায়ী সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মানিক, সদস্য মাওলানা সাদিকুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য এবং মনাকষা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো: আনোয়ারুল ইসলাম ।

অনুষ্ঠানে অত্র মাদরাসা থেকে সর্বপ্রথম পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় মোসা: লিজা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয় । এর কিছুদিন পরেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় মোসা: সুমাইয়া আকতার শান্তিকেও পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে । এসময় এই দুইজন হাফিজা ও তাদের মা-বাবার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । এছাড়াও স্বল্প সময়ে ও সর্বপ্রথম পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় মোসা: লিজা খাতুনকে সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরা পালনের সুযোগ করে দেন বিশেষ অতিথি ও নববী হজ্ব ও ওমরা সার্ভিসের পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..