1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে একাধিক মামলার আসামি, ইনসান নামের এক সন্ত্রাসী গ্রেফতার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

রাজবাড়ীতে একাধিক মামলার আসামি, ইনসান নামের এক সন্ত্রাসী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২২২ বার পঠিত
রাজবাড়ীতে একাধিক মামলার আসামি

অবশেষে পুলিশের জালে রাজবাড়ীর আতঙ্ক ইনসান!
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী শহরের আতঙ্ক ও চিহ্নিত সন্ত্রাসী মোঃ আশরাফুল হক ইনসান ওরফে ইনসান শেখ (৩০)–কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ও মুকুল ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ২৩ মার্চ বিকেল ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর কালীতলা এলাকায় জনৈক জাহিদের বাড়ির সামনে সন্ত্রাসী ইনসান শেখ ভিকটিম নাহিদ ইসলাম (২৫)-কে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে। আঘাত ভিকটিমের ডান হাতের কনিষ্ঠ আঙুল ও কনুইয়ে লেগে গুরুতর জখম হয়। আহত অবস্থায় ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা (নং-৩৩, তারিখ: ২৯/০৩/২০২৫) রুজু করা হয়। মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজবাড়ী শহরের গোদারবাজার এলাকা থেকে ইনসান শেখকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইনসান শেখ তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।রাজবাড়ী জেলা পুলিশ জানায়, চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..