1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে দীর্ঘ ৯ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে দীর্ঘ ৯ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪১ বার পঠিত
বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৯ বছর পর বোয়ালমারীতে বিএনপির শক্তিশালী প্রত্যাবর্তন!
ইমরান মোল্লা, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ নয় বছর পর সোমবার (১৬ জুন) সকাল ১১টায় বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা। সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য শামীম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সেলিম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সামসুদ্দিন মিয়া ঝুনু প্রমুখ।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, সহসম্পাদক মিয়া হাসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, মো. জাকির হোসেন, মো. ইকরাম হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তবে সম্মেলনে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো কমিটির নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির সদস্যদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..