বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সহানুভূতির ছোঁয়ায় ক্যান্সার রোগীর জীবনে নতুন আলো
শাকিল রানা , শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলার ডেমাজানি মোল্লাপাড়া গ্রামের উপজেলা জাসাসের দপ্তর সম্পাদক সৌরভ হোসেন সবুজের মা ক্যান্সার রোগে আক্রান্ত তাকে দেখতে যান শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও আমরুল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (০৯ জুন) রাতে ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সহ শ্রম বিষয়ক সম্পাদক ও আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ফারুক হোসেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, ০১ নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মমতাজুর রহমান মোল্লা, বিএনপির নেতা, সাইদুল ইসলাম, সাজেদুল হক, ০১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাজু আহমেদ, সহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
আব্দুল হাকিম মন্ডল, তার শারীরিক খোঁজখবর নেন এবং দেশ মাতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে সুস্থতা জন্য দোয়া চেয়ে তার সুস্থতায় দোয়া শেষে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।