বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ঈদে মিলল মন, ছড়ালো সম্প্রীতির আলো!
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদের স্মৃতিচারণের পাশাপাশি কুরআন ও হাদীসের আলোকে ইসলামী শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন। বক্তারা বলেন, সমাজে নৈতিকতা ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন বলেন, “রাসূল (সা.)-এর জীবনবিধান অনুসরণ করেই আমাদের ব্যক্তি ও সমাজ জীবন গঠন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিছ মোল্লা, ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা এবং জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।