1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে মোটরসাইকেল ছিনতাইকালে চাকরিচ্যুত কনস্টেবল আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

বোয়ালমারীতে মোটরসাইকেল ছিনতাইকালে চাকরিচ্যুত কনস্টেবল আটক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত
কনস্টেবল আটক

চাকরিচ্যুত কনস্টেবলই ছিনতাইয়ে ধরা, থমকে গেল সবাই!
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় পুলিশের একটি পোশাক পরিহিত এক চাকরিচ্যুত কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তি হলেন জুনায়েদ পাটোয়ারী (৩৪)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বৃচাত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে। এক সময় পুলিশের কনস্টেবল পদে কর্মরত থাকলেও নেশার জড়িয়ে পড়ায় তাকে চাকরিচ্যুত করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে বোয়ালমারী পৌর সদরের ওয়াবদার মোড়ে আমগ্রামের বাসিন্দা রাজিব সাহার পালসার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান জুনায়েদ। এ সময় তিনি সহকারী উপপরিদর্শকের (এএসআই) পোশাক পরে ছিলেন। রাজিবের বন্ধু আমিরুল জান্নাত সিয়াম মোটরসাইকেল থেকে নামার পরপরই জুনায়েদ ওই মোটরসাইকেলটি নিয়ে মাগুরার দিকে পালিয়ে যান।

পরবর্তীতে রাজিব সাহা ও তার বন্ধু অন্য একটি মোটরসাইকেল নিয়ে জুনায়েদকে অনুসরণ করেন এবং মাগুরার মহম্মদপুর থানার সামনে গিয়ে তাকে ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে মহম্মদপুর থানা পুলিশের সহায়তায় জুনায়েদকে আটক করা হয়। পরে রাতেই তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ জুন) রাজিব সাহা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলায় জুনায়েদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আটক ব্যক্তি একসময় পুলিশ সদস্য ছিলেন। মাদকাসক্তির কারণে কয়েক বছর আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..