1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করলেন মোঃ আক্রাম হোসেন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করলেন মোঃ আক্রাম হোসেন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৫

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সম্মান বাড়ালেন আক্রাম হোসেন!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি

সমাজসেবা, মানবকল্যাণ ও সাংগঠনিক নেতৃত্বে বিশেষ অবদানের জন্য জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আক্রাম হোসেন “ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৫”-এ ভূষিত হয়েছেন। ভারতের মহাবঙ্গ সাহিত্য পর্ষদ এই আন্তর্জাতিক সম্মাননাটি প্রদান করেছে।

পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন সম্মানসূচক স্বর্ণ পদক, ক্রেস্ট এবং সনদপত্র।

সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে পরিচিত মোঃ আক্রাম হোসেন ইতিপূর্বে জাতীয় পর্যায়ে চারটি গুরুত্বপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শ অনুসরণ করে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি ৮নং বাঁশচড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামালপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তাঁর এলাকার মানুষ গর্বিত এবং আনন্দিত। অনেকেই মনে করছেন, এটি সমাজের তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..