1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত জানালেন : ফয়েজ আহমদ তৈয়্যব - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

প্রধান উপদেষ্টাকে নিয়ে লেখা স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত জানালেন : ফয়েজ আহমদ তৈয়্যব

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
ফয়েজ আহমদ তৈয়্যব

ইউনূসের পদত্যাগ নিয়ে ফেসবুকে তৈয়্যবের নাটকীয় ভোলবদল!
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আলোচিত স্ট্যাটাসটি ব্যক্তিগত মত বলে সাফ জানালেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) বিকেলে নিজের একই ফেসবুক আইডি থেকে নতুন একটি পোস্টে এই ব্যাখ্যা দেন তিনি।

নতুন পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন,

‘ডিসক্লেইমার— মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে পূর্বে দেওয়া স্ট্যাটাসটি একান্তই আমার নিজস্ব মতামত। অনুরোধ করছি এটি গণমাধ্যমে প্রকাশ না করতে। ধন্যবাদসহ।’

এই মন্তব্যের পরপরই তিনি আগের পোস্টটি ফেসবুক প্রোফাইল থেকে সরিয়ে ফেলেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তার টাইমলাইনে সেই পোস্ট আর দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠে, ড. ইউনূস পদত্যাগ করছেন। পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিবিসিকে জানান, পদত্যাগের বিষয়টি ইউনূস ‘বিবেচনা’ করছেন।

এর প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সহযোগী ফয়েজ আহমদ তৈয়্যব দুপুরে নিজের অবস্থান পরিষ্কার করে লেখেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ইউনূসের ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রয়োজন নেই, তবে বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর নেতৃত্ব প্রয়োজন।’

তিনি বলেন, ‘বরং এখন সময় সরকারকে আরও সক্রিয় ও কার্যকর করার। উপদেষ্টারা যেন বাস্তব পদক্ষেপ নেন, দৃশ্যমান উন্নয়ন দেখান, সেটাই জনতার প্রত্যাশা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই জাতিকে দেখাতে যে, গণঅভ্যুত্থানের পর প্রফেসর ইউনূস নেতৃত্বে থেকে সফলতা এনেছেন। বিশ্ব মঞ্চে তাঁর মর্যাদা রয়েছে, সেটি ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারকে এখন আরও ঘনিষ্ঠভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে।’

সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘আধুনিক বিশ্বে সেনাবাহিনী রাজনীতিতে জড়ায় না। তাই সেনাপ্রধানের “ডিসেম্বরে নির্বাচন” মন্তব্যটি জুরিশডিকশনালভাবে সঠিক হয়নি। তবে তাদের মর্যাদা ও আস্থা অটুট রাখতে হবে।’

তিনি হুঁশিয়ারি দেন, ‘ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া চলবে না। সেনাবাহিনী আমাদের গর্ব, এই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। আশা করছি, এপ্রিল-মে মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে অবশ্যই যৌক্তিক সংস্কার ও আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

জুলাই-আগস্ট ২০২৫-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় উদযাপনের ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারিক রায় প্রকাশিত হবে— এমনটাই প্রত্যাশা। ইনশাআল্লাহ, আমরা জয়ী হবো। ইনকিলাব জিন্দাবাদ। ইউনূস স্যার জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..