1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজীপুরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে কুপিয়ে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

গাজীপুরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
গাজীপুরে গার্মেন্টসকর্মী

ডিউটি শেষে মৃত্যু! স্বামীর কোপে ঝরল গার্মেন্টসকর্মীর প্রাণ
অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় রোমহর্ষক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রীতি গ্রুপের পোশাককর্মী শারমিন আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে। ঘটনার পরপরই পুলিশ তার স্বামীকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

নিহত শারমিন আক্তার ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আজিজুল হকের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্রীতি গার্মেন্টসে চাকরি করতেন।

স্বজনদের বরাতে জানা যায়, শারমিন বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে বাসার কাছাকাছি পৌঁছালে তার স্বামী মোজাম্মেল হোসেন অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বারবার কোপাতে থাকেন। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শারমিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘাতক স্বামী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..