1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় নিহত ছাত্রদলনেতার কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান দিলেন নাজিম উদ্দিন আলম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

মনপুরায় নিহত ছাত্রদলনেতার কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান দিলেন নাজিম উদ্দিন আলম

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত
মনপুরায় নিহত ছাত্রদলনেতা

নিহতের কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাজিম!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় নিহত ছাত্রদল নেতা রাশেদ এর কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান দিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজকে কেন্দ্র মারামারিতে নিহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ এর কবর জিয়ারত করেন তিনি।

এসময় তিনি নিহত রাশেদের রূহের মাগফেরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে নিহত ছাত্রদল নেতা রাশেদদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক অনুদান প্রধান করেন।

এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ভোলা-৪ (চরফাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনায় আওয়ামীলীগের দোসরদের হাতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ নির্মমভাবে খুন হয়। তারপর থেকে আমি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাশেদের পরিবারের নিয়মিত খোঁজ খবর নিয়ে আসছি। স্থানীয় বিএনপি’র নেতারা শোকসন্তপ্ত পরিবারটির নিয়মিত খোঁজ নিয়েছেন এবং ইতিপূর্বেও আর্থিক অনুদান দেয়া হয়েছে।

তিনি বলেন, রাশেদ হত্যা মামলায় আমরা সবসময় পরিবারটির সাথে আছি। এবং প্রশাসনকে বিএনপি’র পক্ষ পূর্ণ সমর্থন দিয়ে সহযোগিতা করে আসছি। ইতোমধ্যে রাশেদ হত্যা মামলার প্রধান আসামীসহ একাধিক আসামী গ্রেপ্তার করা হয়েছে। আশাকরি অতি দ্রুত খুনের সাথে জড়িত বাকি আসামীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন মহলে আমাদের আলাপ চলছে। আসামীরা যতই প্রভাবশালি হোক না কেন সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

কবর জিয়ারতের আগে বিকেল ৪ টায় তার নির্বাচনি এলাকা চরফ্যাশন উপজেলা থেকে স্পীডবোট যোগে মনপুরা উপজেলার জনতা বাজার লঞ্চঘাটে এসে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জামাল উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলম ভূঁইয়া, সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুর আলম শামীম। যুবদল নেতা শফিউল্লাহ বাবুল সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..