1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেয়র নির্বাচন করবেন সাদিক কায়েম ও হাসনাত?  - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মেয়র নির্বাচন করবেন সাদিক কায়েম ও হাসনাত? 

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত
সাদিক কায়েম ও হাসনাত

ইশরাক, হাসনাত, সাদিক—ঢাকা দক্ষিণে বোমা ফাটাতে চলেছে!
অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যে নতুন নির্বাচনের সম্ভাবনা আলোচনায় এসেছে। আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মেয়র পদে প্রার্থী হওয়ার গুঞ্জন, যা সামাজিক গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

এই বিষয়ে এবার মুখ খুলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। বৃহস্পতিবার (২২ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “শোনা যাচ্ছে সিটি করপোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির নেতা-কর্মীরা ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ নিয়ে প্রচারণা চালাচ্ছে। তবে আমি বলব খেলা হবে ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক কায়েম।”

এর আগে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামও এই প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি ফেসবুকে লেখেন, “বিএনপি নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে রাজনৈতিক অস্থিরতা ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি করেছেন, তাতে আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হলে এবং সেখানে হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করলে ইশরাকের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

উল্লেখ্য, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ বন্ধ করার আবেদন নিয়ে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করেছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করার মাধ্যমে ইশরাকের শপথে বাধা নেই বলে জানানো হয়।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আদেশের ফলে আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননার মামলা হতে পারে। ফলে এবার মেয়র পদ নিয়ে রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..