1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
স্থগিত এইচএসসি পরীক্ষা

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সরকারের জরুরি পদক্ষেপ, পরীক্ষার নতুন তারিখ শিগগির!
অনলাইন ডেস্ক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সরাসরি এই ঘোষণা দেন তিনি।

এদিকে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি তুলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তা যথার্থ ও ন্যায্য বলে মনে করছে। একই দিন কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন সরকারের দুই উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—নিহতদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা সরবরাহ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল এবং নিরাপদ প্রশিক্ষণ পদ্ধতি চালু করা।

আলোচনা শেষে ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, মাইলস্টোন ক্যাম্পাসে একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে, যেখানে নিহত ও আহতদের আপডেট তথ্য দেওয়া হচ্ছে। কেউ নিখোঁজ থাকলে তা জানাতে বলা হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং মানসিক ট্রমা ব্যবস্থাপনার জন্য সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও জানান, সেনাসদস্যদের হাতে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সরকার দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। জনবহুল এলাকায় যাতে ভবিষ্যতে প্রশিক্ষণ বিমান না চালানো হয়, সে জন্য বিমানবাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) গভীর রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরীক্ষার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাত সাড়ে ৩টার দিকে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং এটি শিক্ষা উপদেষ্টা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..