1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি অধীনে সাত কলেজ ভর্তি শিগগিরই শুরু
অনলাইন ডেস্ক

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি কার্যক্রম এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নতুন ইউনিট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে। সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং চলতি মাসেই শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ। ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে আগস্টের শেষ সপ্তাহে

কলেজগুলোতে ক্লাস চালু রাখতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেতও পাওয়া গেছে। জুলাইয়ের শুরুতেই অনুমোদন এসেছে, যা এই প্রথম সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনার পথ খুলে দেয় ডিসিইউ-এর অধীনে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভর্তির বিজ্ঞপ্তি চূড়ান্ত পর্যায়ে আছে। ২০ জুলাইয়ের মধ্যেই তা প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরপর অনলাইন আবেদন শুরু হবে। আগস্টের শেষভাগ বা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।’

তার আরও বক্তব্য, ‘আমরা দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে অক্টোবর থেকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চাই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতেও চাচ্ছি।’

২০২৩ সালের এইচএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীরা এবার ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এমনকি সেকেন্ড টাইম আবেদনকারীদের জন্যও সুযোগ রাখা হচ্ছে বলে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক ইলিয়াস। তবে তিনি সতর্ক করে জানান, ‘এই সুযোগ হয়তো আগামী বছর থেকে বাতিল হয়ে যেতে পারে।’

এবারের ভর্তি পরীক্ষা হবে সনাতন পদ্ধতিতে, অর্থাৎ পূর্বের মতোই লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে প্রযুক্তিগত সহায়তায় থাকছে সম্ভাব্য অংশীদার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ বিষয়ে ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত হলে প্রযুক্তির বিষয়টি পরিচালনা করবে বুয়েট।

এদিকে, সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নামও চূড়ান্ত হয়ে গেছে—‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। মার্চ মাসে ইউজিসিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নামটি নির্ধারিত হয়। এখন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়, এরপর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাদেশ জারি হবে বলে জানানো হয়েছে।

অভিভাবকহীন ভর্তিচক্রে আলোচিত সাত কলেজ এবার নতুন রূপে, নতুন কাঠামোতে যাত্রা শুরু করতে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটা হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..