বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
“নারীদের জন্য পুরো তিন মাসের ফ্রি ট্রেনিং, থাকছে খাওয়া-থাকা, বৃত্তি আর চাকরির সুযোগ”
অনলাইন ডেস্ক
কোনো টাকা-পয়সা ছাড়াই নারীদের জন্য উন্মুক্ত হলো এক অসাধারণ প্রশিক্ষণের দরজা। কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজন করছে তিন মাস মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যের কেয়ারগিভিং কোর্স, যেখানে প্রশিক্ষণ, থাকা-খাওয়া, বৃত্তি—সবকিছুই মিলবে একেবারে সরকারি খরচে! চাকরির সুযোগ তো থাকছেই।
এই কোর্সটি অর্থ বিভাগ, এডিবি এবং SEIP প্রকল্পের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত, যার উদ্দেশ্য—নারীদের দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানে সহায়তা করা।
প্রশিক্ষণটি হবে ঢাকার আফতাবনগর, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জে অবস্থিত কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউটে। এখানে থাকবে নিরিবিলি পরিবেশে কোয়ালিটি ট্রেনিং, যা ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার জন্য হবে এক মজবুত ভিত্তি।
আবেদন করার সময় নিচের তথ্যাদি জমা দিতে হবে:
আপনি চাইলে তিনভাবে আবেদন করতে পারেন—
✅ অনলাইন লিংকে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে পাঠাতে পারেন:
অনলাইন ফর্মে আবেদন করতে ক্লিক করুন
✅ ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারেন।
✅ ডাকযোগেও আবেদন পাঠানো যাবে এই ঠিকানায়:
কুমুদিনী, ঢাকা, বাড়ি-১৩, রোড-৪, ব্লক-এফ, আফতাবনগর, ঢাকা।
প্রশিক্ষণার্থীদের বাছাই পরীক্ষা ও ফলাফল জানানো হবে সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে। সেখান থেকেই পাওয়া যাবে বিস্তারিত সময়সূচি।
নিজেকে দক্ষ করে গড়ে তোলার এমন সুযোগ খুব একটা আসে না! নারী হিসেবে আপনার যদি আছে ক্যারিয়ার গড়ার ইচ্ছা, তবে এই সরকারি অর্থায়নে বিনামূল্যে কেয়ারগিভিং প্রশিক্ষণ হতে পারে জীবনের মোড় ঘোরানো একটি পদক্ষেপ।