বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শান্তি নাকি যুদ্ধ? ফোনালাপে উত্তপ্ত বার্তা!
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের মধ্যে এক টেলিফোন আলাপে চরম উত্তেজনা ছড়াল। আলোচনায় রুবিও সাফ জানিয়ে দেন, পাকিস্তানকে ভারতবিরোধী অভিযান অবিলম্বে বন্ধ করে দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে।
জবাবে দার একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, তবে শর্ত একটাই—ভারতকে অবশ্যই সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি কড়া ভাষায় সতর্ক করে দেন, ভারত যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয়, পাকিস্তান তার চেয়েও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত। এ অবস্থায় দায়ভার সম্পূর্ণ ভারতের কাঁধেই বর্তাবে বলে মন্তব্য করেন তিনি।
এই কথোপকথন এমন এক সময়ে হয়েছে, যখন ভারত-পাকিস্তান সীমান্ত ও কাশ্মীর এলাকায় টানটান সামরিক উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই হামলা ও পাল্টা হামলায় ব্যস্ত। আন্তর্জাতিক মহলও ক্রমাগত শান্তির আহ্বান জানাচ্ছে বলে গণমাধ্যম জানিয়েছে।