1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, রিখটার স্কেলে ৫.৫ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, রিখটার স্কেলে ৫.৫

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভোরবেলা পাকিস্তান কাঁপল, কিন্তু রক্ষা পেল হাজারো প্রাণ
অনলাইন ডেস্ক

পাকিস্তানের মধ্যাঞ্চলে হঠাৎ মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৯ জুন) ভোরে দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা ও গভীরতা নিয়ে বিভিন্ন সূত্রের ভিন্নমত রয়েছে। খবর গণমাধ্যমের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, এর তীব্রতা ছিল ৫.৫।

ইউএসজিএস জানায়, অগভীর এ ভূমিকম্প স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটের দিকে আঘাত হানে। যার কেন্দ্র ছিল বেলুচিস্তানের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তর-পূর্বে।

ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, কেন্দ্রস্থল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার (৯২.৫ মাইল) পশ্চিমে অবস্থিত ছিল। মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে এই কম্পন হয়।

মুলতান ছাড়াও মুসাখেল এবং আশপাশের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং গভীরতা ছিল ২৮ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের মুসাখেল জেলা থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..