1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারত নিয়ে আর কোনো ছাড় নয়: সেনাপ্রধান আসিম মুনির - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ভারত নিয়ে আর কোনো ছাড় নয়: সেনাপ্রধান আসিম মুনির

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত
সেনাপ্রধান আসিম মুনির

কাশ্মীর ইস্যুতে আগুনে ঘি ঢাললেন পাক সেনাপ্রধান!
অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে এবার রীতিমতো বজ্রগর্জন করলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য, অধ্যক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “কাশ্মীর আমাদের আত্মার অংশ—এ নিয়ে আপসের প্রশ্নই আসে না। ভারত যেন স্পষ্ট বুঝে নেয়—কাশ্মীরকে ভুলে যাওয়ার প্রশ্নই নেই, ছেড়ে দেওয়ার তো নয়ই।” খবর দ্য ইন্টারন্যাশনাল নিউজ।

তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর এখন আর সীমিত ভূখণ্ডগত ইস্যু নয়—এটি আজ আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত ইস্যু। ভারতের ইচ্ছায় এই বিষয় চাপা থাকবে—এমন ভাবনা অবাস্তব।

কাশ্মীর প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, পাকিস্তান ভারতের আধিপত্যবাদী মানসিকতাকে কখনোই গ্রহণ করবে না। বিশেষ করে পানি ইস্যুকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে জানান, ২৪ কোটির বেশি মানুষের পানির অধিকার নিয়ে আপস সম্ভব নয়—এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন।

শিক্ষকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “আপনারাই জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, তা আমার বাবা-মা ও শিক্ষকদের নিঃস্বার্থ অবদানের ফল।” তিনি অনুরোধ করেন, পাকিস্তানের ইতিহাস ও আত্মত্যাগের অনন্য গল্প যেন নতুন প্রজন্মের হৃদয়ে প্রোথিত হয়।

ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আসলে ভারতের অভ্যন্তরীণ মুসলিম ও সংখ্যালঘু নিপীড়নই তাদের আসল সংকট। কাশ্মীর নয়, বরং অভ্যন্তরীণ বৈষম্যই ওদের সন্ত্রাসবাদের জন্মদাতা।” তিনি আরও অভিযোগ করেন, ভারত বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিচ্ছে, অথচ প্রকৃত বেলুচ জনতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি বলেন, “মারকা-ই-হক”-এ আমরা আল্লাহর সহায়তায় অটল থেকেছি। যদি কোনো জাতি ঐক্যবদ্ধ হয়, তবে তাকে কেউ হারাতে পারে না—এই সত্য আমরা বিশ্বাস করি।

এদিনই আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে আরও একটি কূটনৈতিক বার্তা দেয় পাকিস্তান। তাজিকিস্তানের দুশানবেতে এক সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও কার্যত যুদ্ধ ঘোষণা’ বলে উল্লেখ করেন। তিনি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমন প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “৭ মে’র ঘটনার পর তিনি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও শান্তির জন্য পাকিস্তানের অবিচল অবস্থান দেখেছেন এবং ভবিষ্যতেও শান্তির স্বার্থে একসঙ্গে কাজ করবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..