1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতের পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারাল ৫ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ভারতের পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারাল ৫

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত
ভয়াবহ বিস্ফোরণ
this is a collected or created picture for Janatar Jagoron news.

ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিস্ফোরণের কারণে আরও ২৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং অনেক গাড়ি আগুনে পুড়ে গেছে।

আজ শুক্রবার ভোরে এই মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, পেট্রল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাংকার রাখা ছিল। এক পর্যায়ে একটি ট্রাক হঠাৎ করে সেই ট্যাংকারে ধাক্কা দেয়, যার ফলে পেট্রল পাম্পে আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিপদগ্রস্ত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পেট্রল পাম্পে ভয়াবহ আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাসায়নিক ভর্তি ট্রাকটি অন্য গাড়ির সাথে ধাক্কা লাগলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

স্টেশন হাউস অফিসার মনীষ গুপ্ত বার্তা সংস্থা পিটিআই’কে জানান, বিভিন্ন ট্রাকে আগুন লেগেছে। তবে ঠিক কতটি ট্রাক আগুনে পুড়েছে, তা এখনও নিশ্চিত নয়। আগুনে দগ্ধ কিছু মানুষকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..