সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর গণমাধ্যম।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিএনপিকে নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্যও শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বার্তায় শাহবাজ শরিফ উল্লেখ করেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করতে আগ্রহী, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একযোগে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।
তার এই শুভেচ্ছা বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও অভিনন্দন জানিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।