বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
চন্দ্রিমা উদ্যানের সড়কে রহস্যময় ধাক্কায় নিঃশেষ এক প্রাণ!
অনলাইন ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যান এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আয়েশা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানেই আজ (শুক্রবার) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব সিদ্দিকী গণমাধ্যমকে জানান, সকালে চন্দ্রিমা উদ্যানের একদম শেষ প্রান্তে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।