1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে পুত্রবধূকে পিটিয়ে জখম করলো, শ্বশুর-শাশুড়ি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিবগঞ্জে পুত্রবধূকে পিটিয়ে জখম করলো, শ্বশুর-শাশুড়ি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩০৫ বার পঠিত
শিবগঞ্জে পুত্রবধূকে পিটিয়ে জখম

পারিবারিক কলহ নাকি নিষ্ঠুরতা? শিবগঞ্জ কাঁপছে এক ঘটনায়!
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে শুশুর শাশুড়ী কর্তৃক একজন গৃহবধু শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধু হলো শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল রবিবার সকালে নিজ বাড়িতে জিয়াসমিনের শ্বশুর আলহাজ্ব সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ী আলহাজ্ব আয়েশা বেগম মিলে পুত্রবধূ জিয়াসমিনকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় জিয়াসমিন জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে তার শুশুর শাশুড়ী পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘ ২০ বছরের বিবাহিতা জীবনে জিয়াসমীন একাধিকবার এভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। কয়েকবার গ্রাম সালিশও হয়েছে। কিন্তু তাদের নির্যাতন থামেনি। স্থানীয়রা এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । পলাতক সাইদুর রহমান ও আয়েশা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন,পারিবারিক কলহ ধরে দাইপুখুরিয়ায় একজন গৃহবধু নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..