1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাজা উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাজা উদ্ধার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
১৫ কেজি গাজা

বাগমারায় গাঁজা উদ্ধার, ডিবির সাহসী অভিযান!
গোলাম কিবরিয়া, রাজশাহী বিশেষ প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার একজন । ১৮ মে ২০২৫ খ্রি. রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রাম হতে রাত ১১:৪০ টায় একজন মাদক ব্যাবসায়ীকে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আনোয়ার হোসেন মন্ডল (২৫)। সে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রামের মোঃ আইনুল মন্ডলের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে ২০২৫ খ্রি. রাত ১১.৩০ টায় বাগমারা থানাধীন ঝিকড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাগমারা থানাধীন নামকান গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডল-এর বসতবাড়ির মেইন গেটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে ২০২৫ খ্রি. রাত ১১:৪০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি চটের বস্তার মধ্য হতে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..