1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে গ্রীন ভার্মি কমপোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ফার্মের উদ্বোধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিবগঞ্জে গ্রীন ভার্মি কমপোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ফার্মের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
গ্রীন ভার্মি কমপোস্ট

জৈব কৃষিতে শিবগঞ্জে নতুন সূচনা, পরিবেশবান্ধব আগামীর জন্য!
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর সাঁওতালপাড়া গ্রামে গ্রীন কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ফার্মের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ আহম্মেদ এর সভাপতিত্বে শুক্রবার দুপুরে উদ্যেক্ততা সামাদ আলীর উদ্যেগে খামার প্রাঙ্গণে উদ্বোধনী সভা আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ নযন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদৎ হোসেন। আরও উপস্থিত ছিলেন দাইপুকুরিযা ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামির কার্যপরিষদ সদস্য মোঃ জালাল উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্বাগত বক্তব্য সামাদ আলী বলেন বিগত ৩ বছর আগে ইউটিউব দেখে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে আমি গ্রীন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করি এতে সফল হয়ে এখন ট্রাইকো কমপোস্ট সার উৎপাদন শুরু করছি ।

তবে খামারে বিদ্যুত সরবরাহের ব্যবস্থা, রাস্তা না থাকায় বড় পরিসরে উৎপাদন ও সরবরাহে বিঘ্ন হচ্ছে। সরকারী প্রশিক্ষণ ও প্রনোদনা পেলে সার উৎপাদনে আরো লাভবান হতে পারবো এতে করে কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। আমি সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নযন মিয়া বলেন গ্রীন ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার মাটির উর্বরতা ও ফসল উৎপাদনের জন্য কাজ করে তবে সেটা নিয়ম মেনে উৎপাদন করতে হবে। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..