বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
একটি সুইচ, এক মুহূর্ত, আর হারিয়ে গেলো একটি জীবন!
সানোয়ার হোসেন ছানু , ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদা বেগম (৫৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর ফকির পাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদা বেগম ওই গ্রামের মৃত নুরুজ্জামান তোতা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধানখেতে পানি দেওয়ার জন্য বাড়ির পাশের মর্টার চালু করতে গিয়ে সুইচ চাপেন খোরশেদা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া।