1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিভিন্ন ধরনের সচেতনামূলক সভায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিভিন্ন ধরনের সচেতনামূলক সভায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
জামালপুর জেলা পুলিশ

পুলিশের হাত ধরে এগিয়ে যাচ্ছে আগামী দিনের কর্ণ ধাররা!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি

বিগত ১৩/০৪/২০২৫ খ্রি. তারিখে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও, সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিকট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ, অভিমত লিখিত আকারে দাখিলের জন্য আহবান করা হয়। তৎপ্রেক্ষিতে, ছাত্র-ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত লিখিত পরামর্শ, অভিমত সমূহের মধ্যে নিম্ন বর্ণিত ০৩(তিন) জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদানের জন্য বাছাই করা হয়েছে।

১. মহসিন হোসেন মিরাজ, অনার্স প্রথম বর্ষ, রোল নং-৩০২৩, উদ্ভিদবিদ্যা বিভাগ, সেশন: ২০২৩-২৪

২. তাসনিয়া বিনতে আরিফ, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী, রোল নং-১২০২৪২৫০১০০০১

৩. মোঃ ফাহাদ, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী, রোল নং-১২০২৪২৫০১০৩৪৪

আজ বৃহস্পতিবার বেলা ১৪:৩০ ঘটিকায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ হারুন অর রশিদ মহোদয়ের অফিস কক্ষে ০৩(তিন) জন ছাত্র-ছাত্রীকে পুলিশ সুপার জামালপুর মহোদয় পুরস্কার প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সাংসদের সেক্রেটারি মোঃ রেজাউল করিম, জামালপুর; আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..