1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্কুলের পথে নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

স্কুলের পথে নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু , জামালপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল আতিবের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
ট্রাকের চাপায় প্রাণ

জাহিদ হাসান জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া মোড়ে এম এ গফোর স্কুল গেটের সামনে সড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় আতিব নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার বয়স ৬ বছর।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে আজ সকালে, স্কুল শুরু হওয়ার সময়। আতিব স্থানীয় বাসিন্দা ও এম এ গফোর স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতিব স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পরপরই স্থানীয় জনতা রাস্তায় নেমে আসে এবং ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ, এম এ গফোর স্কুলের সামনে কোনও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেব্রা ক্রসিং বা নিরাপত্তা প্রহরী নেই, যা এমন দুর্ঘটনা রোধে সহায়ক হতে পারত।

দিকপাইদ গ্রামের বাসিন্দা ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই তারা স্কুলগেটের সামনে নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত করেনি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি।

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে স্কুলের সামনে দ্রুত গতির নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশ নিয়োগ নিশ্চিত করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..