1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ

স্বচ্ছ নিয়োগে জয় পেলো মেধা ও যোগ্যতা!
শাকিল, স্টাফ রিপোর্টার জামালপুর

জামালপুর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ৩২ জন

আজ বুধবার (১৪ মে) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স জামালপুরে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা গ্রহণ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ বোর্ড জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় ও নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য জনাব শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),শেরপুর; জনাব দেবাশীষ কর্মকার (গৌরীপুর সার্কেল),ময়মনসিংহ।

পরবর্তীতে রাত ০৮.০০ টায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জামালপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

পুলিশ সুপার জামালপুর মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।

এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..