1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, রক্তাক্ত হয়েও শিক্ষার্থীদেরই উল্টো শাস্তি! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, রক্তাক্ত হয়েও শিক্ষার্থীদেরই উল্টো শাস্তি!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

রক্ত ঝরেও ন্যায় মেলেনি, উল্টো শাস্তি শিক্ষার্থীদের!
তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী প্রতিনিধি

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কলেজটির অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহীতে ১৩/৫/২০২৫ তারিখে ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) এবং বিএসসি বেসিক নার্সিং ছাত্রছাত্রীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহীর সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’

নোটিশে আরও বলা হয়, ‘একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৪/৫/২০২৫ (বুধবার) দুপুর ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে সকল আবাসিক হল (হোস্টেল) ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে এমন নির্দেশনায় নার্সিং কলেজের শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। তারা বলেন, ‘আমাদের ওপর হামলা হলো, আমরা আহত ও রক্তাক্ত হলাম। আবার উল্টো আমাদেরকেই শাস্তি দিচ্ছে। আমাদেরকেই লেখাপড়া বাদ দিয়ে এখন হল ত্যাগ করতে বলছে! হল ত্যাগ না করলে শাস্তিও দিবে বলছে। এ কেমন বিচার! হঠাৎ এই নির্দেশনায় দূরের ছাত্রীরা কোথায় যাবে এখন? কীভাবে বাসায় যাবে?’

এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আগামী ১৬ মে নার্সিং ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার কেন্দ্র আমাদের রাজশাহী নার্সিং কলেজসহ দেশের বিভিন্ন নার্সিং কলেজ। এই ভর্তি পরীক্ষার একটা বড় বাজেট কিন্তু প্রত্যেক কলেজের অধ্যক্ষ পেয়ে থাকেন। আমি যদি ভুল না করে থাকি তাহলে বর্তমান প্রিন্সিপাল সেই অর্থের লোভে আজ এই অযৌক্তিক নোটিশ জারি করেছে, যেন ক্যাম্পাস পুরা ঠাণ্ডা থাকে এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’

তিনি বলেন, ‘আমাদের ন্যায্য দাবি ও বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই নার্সিং শিক্ষায় এসে কেউ নিজের জীবন ক্ষতিগ্রস্থ করুক, সেইটা যেন না হয়।’

এ বিষয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন বলেন, ‘আগামী ১৬ তারিখ থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়। আমি দুটা ট্যাকেল দিতে পারছি না। সেজন্য সমন্বয় করে আমি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।’

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজশাহী নার্সিং কলেজের ৪ বছর মেয়াদি বেসিক বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ওপর কলেজ চত্বরে হামলার ঘটনা ঘটে। কলেজের দরজা ও কাঁচ ভাঙচুর করা হয়। এ সময় ১০ জন আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

‘বিএসসি স্টুডেন্ট’ শুনলেই পেটানোর ঘোষণা দেন বেসরকারি নার্সিং কলেজের ডিপ্লোমা কোর্সের কয়েকজন শিক্ষার্থী। এ সময় হাসপাতালের ওয়ার্ডের ভেতর থেকে বিএসসির সিনিয়র কয়েকজন শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে বাইরে এনে হেনস্তাও করেন তারা। ‘বড় ভাইয়ের’ নির্দেশে ডিপ্লোমার কয়েকজন শিক্ষার্থী এমনটা করেছেন বলে পরবর্তীতে তারা দাবি করেছেন। এ ঘটনায় হাসপাতাল এলাকা ও ওয়ার্ডের ভেতরেও পুলিশ এবং সেনাবাহিনী কঠোর অবস্থান নেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..