শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
জাহিদ হাসান জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিহুরী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন মোছাঃ মিম আক্তার। দীর্ঘদিনের প্রেমিক মোঃ শফির উদ্দিন সাগরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তিনি।
জানা যায়, মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দ্বোরী টোনকি পাড়া গ্রামের মোঃ মোকলেসের মেয়ে মিম আক্তার ও শিহুরী গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শফির উদ্দিন সাগরের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে শফি উদ্দিন মিমকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি শফি উদ্দিন বিয়ে করতে অস্বীকৃতি জানালে, ক্ষুব্ধ মিম আক্তার তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
প্রশাসন বলেছে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে