1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পলাতক হাসিনা সরকারের সময় ওয়াজ নিষিদ্ধ করা হয়েছিল- রেজাউল করিম বাদশা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

পলাতক হাসিনা সরকারের সময় ওয়াজ নিষিদ্ধ করা হয়েছিল- রেজাউল করিম বাদশা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত
পলাতক হাসিনা

পলাতক হাসিনার আমলে ওয়াজ কেন ছিল নিষিদ্ধ?
বগুড়া জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১মে বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের আয়োজনে এই মতবিনিময় সভায় করা হয়। ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের প্রধান মাও: মোহা: ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র রেজাউল করিম বাদশা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাও: তাজ উদ্দিন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক শেখ মো: এনামুল হক, রাজশাহী সাংগঠনিক টিমের সদস্য মাও: মো: ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, কাজী মাও: মো: মোখলেছুর রহমান, মাও: মো: আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, একটি দল ইসলামের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে। আমাদের ওলামা দলকে আরো শক্তিশালী করতে হবে। ফ্যাসিস্ট পলাতক হাসিনার সরকারের সময় অনেক আলেম ওলামাদের ওপর হামলা মামলাসহ ইসলামী ওয়াজ নিষিদ্ধ করা হয়েছিল। অনেক ইসলামী বক্তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। ইসলামের ঝান্ডা টিকিয়ে রাখতে অনেক আলেম-ওলামারা আন্দোলন করেছেন।
শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি বগুড়ায় ওলামা দলকে আরো শক্তিশালী করে গঠন করা হবে। তিনি আরো বলেন, এই দেশটাকে আমরা সকলে মিলেই গড়ে তুলতে চাই। সকলকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..