শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
গরমে শান্তি, জামায়াতের শরবত পেয়ে হাসছে জনতা
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে অসহনীয় গরমে হাঁসফাঁস করা পথচারী ও শ্রমজীবী তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগ। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে রবিবার (১১ মে) বিকেল ৩টায় পৌর এলাকার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্থানে শরবত বিতরণ করা হয়।
তীব্র রোদ আর ক্লান্তিতে ন্যুব্জ পথচারীদের হাতে ঠাণ্ডা শরবতের গ্লাস তুলে দিয়ে যেন একটু প্রশান্তি এনে দেয় জামায়াতের এই কর্মসূচি। সাধারণ মানুষও এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রীষ্মের দাবদাহে একরাশ স্বস্তি বয়ে এনেছে।
উক্ত শরবত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, নায়েবে আমীর অধ্যাপক আবুল কাসেম মাহমুদ, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ, এবং সমাজকল্যাণ সম্পাদক মুশফিকুর রহমান। তাঁদের সঙ্গে ছিলেন বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও, যারা সক্রিয়ভাবে শরবত বিতরণে অংশ নেন।
স্থানীয়দের অনেকেই বলছেন, এই ধরনের কার্যক্রম শুধু দেহ নয়, মনকেও ঠাণ্ডা করে। একে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজে সহমর্মিতার চেতনা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য, এবং এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।