শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
“সাংবাদিকতার বাতিঘরের স্মরণে খানের শহরে মিলাদ ও অঙ্গীকারের অনন্য রাত!”
মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক ও শ্রমিক আন্দোলনের অগ্রদূত আলহাজ্ব শেখ আনছার আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক হৃদয়ছোঁয়া দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার রাত ৯টায়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের আয়োজনে পুলিশ ট্রেনিং সেন্টারের পেছনে আলহাজ্ব গফফার মোড়লের অফিসে এই অনুষ্ঠানটি হয়।
সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ মোশারফ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের নব নিযুক্ত উপদেষ্টা আলহাজ্ব গফফার মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবু দাউদ ইমরান, ৬ নং যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, উপদেষ্টা আবু হামজা বাঁধন, থানার ওসি মোঃ কবির হোসেন ও সেকেন্ড অফিসার আযাহার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ মামুন মোল্লা ও আল আমিন খান, যুগ্ম সম্পাদক আবু জাফর, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোড়ল মজিবুর রহমান, মিয়া বদরুল আলম মনু, মনিরুজ্জামান বাবুল, হাফিজুর রহমান এবং সদস্য আনোয়ার হোসেন, শফিউল্লাহ ঊথান, মুন্নি আক্তার ও রিমন আহমেদ।
মুক্তি মাহমুদ, মনিরুল ইসলাম মোড়ল ও জিল্লুর রহমানসহ আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
প্রধান অতিথি আবু সাঈদ হাওলাদার আব্বাস বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, তাঁদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।” তিনি মরহুম আনছার আলীর অবদানের কথা স্মরণ করে বলেন, “তিনি সাংবাদিকদের জন্য নিরলস কাজ করেছেন। যদি কোনও সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে সমস্যায় পড়েন, খুলনা বিএনপি তাদের পাশে থাকবে।”